কুলটিয়া বালিকা বিদ্যালয়
কুলটিয়া বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের সূচনা ও ক্রমবিকাশ (একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, তাহলো--- এই বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ যখন শুরু হয়, তখন নমো অধ্যুষিত এই বিস্তীর্ন এলাকার মানুষের মধ্যে কোন স্বাক্ষর ব্যক্তি ছিলেন না বললেই চলে। হয়তো লক্ষাধিক মানুষের মধ্যে ১০/২০ জন মানুষ ছিলেন, যারা শুধু নিজের নামটাই লিখতে পারেন। আর এই এলাকার মানুষের মধ্যে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিও ছিলেন না, যিনি প্রতিষ্ঠালগ্নে প্রয়োজনে কিছুটা আর্থিক ভার বহন করতে পারেন। অজপাড়াগাঁয়ের এইসব মানুষেরা সমবেতভাবে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেন) ১৯১৮ সালে মশিয়াহাটী বিদ্যালয় প্রতিষ্ঠার পর , অঞ্চলের শিশু - কিশাের ছাত্ররা বিদ্যালয়ে যাওয়া শুরু করে । সকালবেলায় চান করে , মাথায় চিরুনি দিয়ে , পরিষ্কার পরিচ্ছন্ন জামা - প্যান্ট পরে দল বেঁধে স্কুলের দিকে যাত্রা--- এলাকায় এই এক নতুন দৃশ্যের সূচনা হয় ১৯১৮ সাল থেকে । এই নতুন সূর্যের আলােকরশ্মি , গােটা সমাজকে রঞ্জিত করে । বাড়ির শিশু - কিশাের মেয়েরাও এই সুন্দর জীবনের আহ্বান শুনতে পায় এবং বিদ্যাশিক্ষার জন্য বিদ্যালয়ের টান অনুভব করে । তারাও স্কুলে যেতে চায় ।...