পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পক্ষপাতদুষ্ট ভারতীয় বিচার বিভাগ

(২০০০ সালের শুরুতে কলকাতার স্টুডেন্টস্ হলে দেওয়া বক্তৃতা) বৈদিক যুগে এদেশে শ্রেণীবিভাগ ছিল বলে জানা যায়; কিন্তু বর্ণ বা জাতবিভাগ ছিল। না। বর্ণবিভাগ বৌদ্ধ যুগে শুরু হয়ে পরবর্তীকালে ব্রাহ্মণ যুগে দৃঢ়মূল হয়। হিন্দুধর্মের নীচ বর্গ শুধুমাত্র রক্ত সম্পর্ক যুক্ত মানুষদের নিয়ে গঠিত হয়নি। দলিতদের দুর্দশার মূলে শ্ৰেণীস্বার্থ। শ্রেণী দ্বন্দ্ব-সংগ্রামে তাদের এক ঐতিহাসিক পরাজয়। যদিও পরবর্তীকালে রক্তের বিশুদ্ধতা রক্ষায় আপ্রাণ চেষ্টা হয়; কিন্তু তা অনেকাংশে ব্যর্থ হয়েছে। ঋকবেদের বিভিন্ন শ্লোক থেকে জানা যায়, তখনকার দিনে রাজাদের কিছু স্তাবক থাকতো – যারা রাজার স্তুতি গাইতো এবং এভাবে রাজার গুণগান ও মহিমা কীর্তন করে রাজাকে সাধারণ মানুষের উর্ধে স্থাপন করার কাজে নিয়োজিত থাকতো। যেমন রাজা সুদাসের স্তুতিগায়ক বা স্তাবক ছিলেন বশিষ্ঠ এবং রাজা ভরতকুলের ছিলেন বিশ্বামিত্র। পরে এই বৃত্তি বংশানুক্রমিক (জন্মাধীন) পেশায় পরিণত হয়। এই স্তুতিগায়কেরাই পরবর্তীকালে পুরোহিতশ্রেণী বা আজকের ব্রাহ্মণ সম্প্রদায়। শুরুতে কিন্তু পুরোহিত দ্বারা দেবতার অর্চনা বাধ্যতামূলক ছিল না। পরে রাজা এবং দেবতার মাঝে পুরোহিতরা নিজেদ...