ভদ্রলোকশ্রেণী.....২
তৃতীয় অধ্যায় বাঙলায় মুসলিম রাজনীতির সূচনা মুসলিম লীগের জন্ম হয় ১৯০৬ সালে । পূর্ববঙ্গের ঢাকায় মুসলিম লীগ ভূমিষ্ঠ হয় । ভারতের অন্যকোন প্রান্তে বা প্রদেশে মুসলিম লীগের জন্ম না হয়ে , বাঙলায় কেন তা জন্মলাভ করলাে –এ প্রশ্ন মানুষের মনে উঁকি মারতে পারে । নিশ্চিতভাবে এ ঘটনার একটি কারণ হলাে , এই অঞ্চলে মুসলমান মানুষের সংখ্যাগরিষ্ঠতা--- যা দলের সাফল্যের জন্য খুবই প্রয়ােজনীয় । কিন্তু এই কারণটি মূল কারণ ছিল না । মূল কারণ হলাে – মুসলমানদের প্রতি বাঙলার উচ্চবর্ণহিন্দুর তীব্র ঘৃণা , বিমাতৃসুলভ ব্যবহার , বঞ্চনা , শােষণ ও অত্যাচার । মুসলমানদের প্রতি উচ্চবর্ণহিন্দুর ঘৃণা দেশের অন্যান্য অঞ্চলে এত প্রকট ছিল না । তারা দেখেন, বাঙলার জমিদারশ্রেণী ও ভদ্রলােকশ্রেণীর এই অনাচার ও অত্যাচারকে কংগ্রেস দলটি সংগঠিতভাবে সমর্থন ও নেতৃত্ব দিতে এগিয়ে আসছে । ১৮৮৫ সাল থেকে মুসলমানরা কংগ্রেসের এই ভূমিকা লক্ষ্য করেন এবং বিতৃষ্ণায় তাদের মন তিক্ত হয়ে ওঠে । বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলন ও স্বদেশী আন্দোলনে কংগ্...