বাংলাভাগ - দেশত্যাগ ও দলিত সমাজ
বাংলাভাগ- দেশত্যাগ ও দলিত সমাজ সুকৃতিরঞ্জন বিশ্বাস বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল বাংলার দলিত সমাজের মধ্যে আজ অবধি সর্বশ্রেষ্ঠ নেতা, তাঁর ধারেকাছে আর কেউ নেই। আবার খোঁজ নিয়ে এও জানা যায় যে, তিনি দলিত সমাজের এক বড়ো অংশের দ্বারা আজও নিন্দিত। এই নিন্দার কারণ হলো- এইসব মানুষেরা যোগেন্দ্রনাথকে দেশভাগ এবং বাংলাভাগের জন্য মূল কারিগর বলে জানে। তাদের উদ্বাস্তু জীবনের কষ্টের জন্য তাঁকে খলনায়ক বলে জানে; কিন্তু এই ধারণা কি ঠিক, না বেঠিক? সমসাময়িক কালের আরেকজন দলিত নেতা হলেন মতুয়াগুরু প্রমথরঞ্জন ঠাকুর। তিনি বরাবর যোগেন্দ্রনাথের বিপরীত মেরুতে ছিলেন। ঠাকুরমশায় ছিলেন হিন্দু মহাসভা ও কংগ্রেসের সাথে ; কাছাকাছি ও পাশাপাশি। দেশভাগের সাথে সাথে ঠাকুরমশায় দেশত্যাগ করেন এবং দলিতদের, বিশেষ করে মতুয়া ও নমশূদ্রদের দেশত্যাগ করার জন্য উৎসাহিত করেন। যোগেন্দ্রনাথ নিজে মাতৃভূমি আঁকড়ে থাকার চেষ্টা করেন এবং দলিতদের দেশত্যাগ না করার পরামর্শ দেন। তখনকার দিনে এই দুজন নেতারই পূর্ববঙ্গের দলিত সমাজের মানুষের উপর যথেষ্ট প্রভাব ছিল। ব্রিটিশের বিরুদ্ধে শত শত কৃষক বিদ্রোহে কৃষক হিসাবে দ...