বাল্যবিবাহ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ

বিবেকানন্দ নিচের কথাগুলি বলছেন। যারা তাঁকে আধুনিক ও প্রগতিশীল ভাবেন, তারা কিছু বলবেন ----

বাল্যবিবাহ প্রথা যে সকল ভাব হইতে উদ্ভূত হইয়াছে, সেই সকল ভাব অবলম্বন করিয়াই প্রকৃত সভ্যতার সঞ্চার হইতে পারে, অন্য কিছুতেই নহে। যদি পুরুষ বা নারীকে ওপর যেকোনো নারী বা পুরুষকে পত্নী বা প্রতিরূপে গ্রহণ করিবার স্বাধীনতা দেওয়া হয়, যদি ব্যক্তিগত সুখ ও পাশবপ্রকৃতির পরিতৃপ্তি সমাজে অবাধে চলিতে থাকে, তাহার ফল নিশ্চয়ই অশুভ হইবে --- দুষ্টপ্রকৃতি অসুরস্বভাব সন্তানসমূহের উৎপত্তি হইবে।...ভারতীয় বাল্যবিবাহ প্রথার পশ্চাতে এই সকল উচ্চতর ভাব ও তত্ত্ব রহিয়াছে --- কোষ্ঠিতে বরকন্যার যেরূপ 'জাতি', 'গণ'  প্রভৃতি লিখিত থাকে, এখনো তদনুসারেই  হিন্দু সমাজে বিবাহ হয়। আর প্রসঙ্গক্রমে ইহাও বলিতে চাহি যে, মনুর মতে কামোদ্ভুত সন্তান আর্য নহে। যে সন্তানের জন্মমৃত্যু বেদের বিধানানুযায়ী, সেই প্রকৃতপক্ষে আর্য (খন্ড ৫, পৃষ্ঠা ২৪১-৪২)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী