বি জে পি র ভবিষ্যৎ
উত্তর প্রদেশে দুটো গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনেই বি জে পি হেরে গেল। আমি নিশ্চিত --- বি জে পি -র এই একই হাল হবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। তবে একটিমাত্র শর্ত খুব গুরুত্বপূর্ন। তাহলো, উত্তর ভারতে দলিত পার্টিটির সাথে ও বি সি দের ২/৩ টি পার্টির সাথে নির্বাচনে বোঝাপড়া তৈরি হওয়া/করা। এটা নাহলে বি জে পি পরাস্ত হবে না, আমি একথা বলছি না, এটা হলে তা নিশ্চিত হয়।
অনেকের হয়তো মনে আছে, মনে না থাকলে হিসাব করে দেখুন --- বি জে পি-র উত্থান বি এস পি-র কাঁধে ভর করে। কাঁশিরাম বলতেন বি জে পি-কে মই হিসাবে ব্যবহার করার কথা। আসলে তিনি এটা বলতেন আম্বেদকরবাদীদের কাছে তার অনৈতিক (আম্বেদকরের নীতি বিরোধী) কাজের সাফাই দেবার জন্য এবং একই সাথে কাঁশিরাম প্রচার করেন যে, কংগ্রেস এমনকি বি জে পি-র থেকেও বেশি খারাপ, বেশি মনুবাদী দল। যাহোক, দেশবাসী জানেন যে, কার্যত কাঁশিরাম বি জে পি কে লিফট দেন, বি এস পি কে মই হিসাবে ব্যবহার করে বি জে পি কেন্দ্রের ক্ষমতা দখল করে।
৮৫-১৫ ভাগের কথাটা আম্বেদকরবাদী আন্দোলনকারীদের কাছে ওম বলে মন্ত্র শুরু করার মত, বি এস পি র কাছেও তাই। কিন্তু তারা উত্তর ভারতে ও বি সিদের পার্টিগুলির সাথে কোনোদিন সম্পর্ক গড়ে তোলার কথা ভাবেনি। এমনকি তাদের মধ্যে সম্পর্ক একেবারেই অহি নকুল সম্পর্ক। এক্ষেত্রে কেউ বলতেই পারেন, ও বি সি দেরও দোষ আছে। আমি অস্বীকার না করেও বলবো, তারা কিন্তু ৮৫-১৫ ভাগের রাজনীতির কথা বলে না, তাই যারা ৮৫-১৫ ভাগের রাজনীতির কথা বলে দায়িত্ব তাদের ছিল। তারা তা না করে বি জে পি র সুবিধা করে দিয়েছে। এবার তার ব্যতিক্রম ঘটলো।
আমার একটা সন্দেহ আছে, তাহলো, এই সম্পর্ক বহাল থাকবে কিনা। বি এস পি দর বাড়াবার জন্য এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে, তাহলো, সে বি জে পি র বাড়া ভাতে ছাই দিতে পারে। ভবিষ্যতে দর কষাকষির কাজে লাগাতে পারে তাদের এই সিদ্ধান্ত ও ফলাফল। রাজনীতিকরা বি এস পি এবং তৃণমূলকে যদি বি জে পি বিরোধিতার ক্ষেত্রে শক্ত মিত্র বলে মনে করে, তাহলে ভুল করবে। তাদের সাথে নিতে হবে এবং সতর্ক থাকতে হবে।
আমি প্রথম থেকে মোদীজিকে একজন পাষণ্ড প্রকৃতির নেতা বলে জানতাম --- যিনি গণতান্ত্রিক মূল্যবোধহীন, নীতি নৈতিকতা শূন্য একজন রাজনীতিক। নোট বাতিলের সিদ্ধান্তের পর বুঝলাম যে, তিনি নিরেট ও অপদার্থ শাসক। আমার মনে হয়েছে, তিনি একজন পঞ্চায়েত প্রধান হবার অযোগ্য। আরো কিছু সিদ্ধান্তে আমার ধারণা আরো মজবুত হয়েছে। এখনকার বি জে পি সভাপতিকে আমার অযোগ্য ব্যক্তি বলেই মনে হয়। আসলে ঝড়ে কলা গাছ পড়ছে আর ফকিরের কেরামতি বাড়ছে। পরিবেশ প্রতিকূল হতে শুরু করেছে, এখন ক্রমেই আমার বিরুদ্ধ মতের লোকেরা সহমত হবেন।
বি জে পি তার পুরোনো জায়গায় ধ্বসে যাবে, ভরসা --- যদি নুতন জায়গায় কিছু করা সম্ভব হয়। কিন্তু সেটা প্রায় অসম্ভব। তাই একমাত্র শত্রুরাই তার ত্রাতা হতে পারে, তার জন্য বি জে পি বিরোধী শক্তিকে নিজের পায়ে নিজেদের কুড়াল মারতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন